×

বিএনপি

নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে: মির্জা ফখরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম

নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর হত্যার উদ্দেশেই হামলার শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি নুরকে দেখতে যান তিনি। এ সময় চিকিৎসকদের সঙ্গে নুরের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে মির্জা ফখরুল বলেন, তার অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। তবে আগের চাইতে উন্নতি হয়েছে। মাথা ও চোয়ালে আঘাত লেগেছে, ব্রেইনে ব্লিডিং হয়েছে। তবে চিকিৎসকদের সঙ্গে কথা বলে মনে হয়েছে, চিকিৎসায় কোনো অবহেলা হয়নি।

আরো পড়ুন : নিরাপত্তা ঝুঁকিতে নুর, বিদেশে চিকিৎসার দাবি রাশেদ খানের

বিএনপির মহাসচিব আরো বলেন, এটি খুবই পরিষ্কার, নুরকে হত্যার উদ্দেশেই আঘাত করা হয়েছিল। গণঅভ্যুত্থানের পরেও যদি আইনশৃঙ্খলা বাহিনী নেতাদের ওপর এমন আক্রমণ চালায়, তাহলে সাধারণ মানুষের সঙ্গে তারা কী করেছে তা সহজেই অনুমান করা যায়। আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারি না। দ্রুত বিচার বিভাগীয় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এ সময় নুরকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App