×

বিএনপি

সুষ্ঠু নির্বাচন ছাত্রদলই জিতবে: রিজভী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:২২ পিএম

সুষ্ঠু নির্বাচন ছাত্রদলই জিতবে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অবাধ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হলে ছাত্রদলের প্যানেল বিজয়ী হবে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আন্দোলন, সংগ্রাম ও নীতি-আদর্শের সংগঠন হলো ছাত্রদল। ঢাবির শিক্ষার্থীরা যদি স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তবে ছাত্রদলের প্রার্থীরাই জয়ী হবে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপির আয়োজিত আলোচনা সভা ও র‌্যালির আগে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন : ডাকসু নির্বাচন নিয়ে আপিলের শুনানি আজ

বর্তমানে আলোচনায় থাকা পিআর পদ্ধতি প্রসঙ্গে রিজভী বলেন, এখন হঠাৎ করেই কিছু রাজনৈতিক দল অনেক কথা বলছে। কিন্তু প্রশ্ন হলো—পিআর পদ্ধতি আসলে কী? গ্রামের সাধারণ মানুষ কি এটা বোঝে? কখনো ব্যবহারও হয়নি। কোনো দৃষ্টান্ত নেই। এটি জনগণের দাবি নয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খোন্দকার আবু আশফাক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিপূণ রায়। এসময় আরও বক্তব্য রাখেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, তমিজ উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি জাহিদুল কবির প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তারেক রহমান-পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

তারেক রহমান-পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন, চূড়ান্ত ৪২ প্রতীক

স্থানীয় সরকার নির্বাচন, চূড়ান্ত ৪২ প্রতীক

রাজধানীর দুই স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

রাজধানীর দুই স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App