×

বিএনপি

কফিল উদ্দিন আহমেদ

সম্প্রীতির বাংলাদেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ পিএম

সম্প্রীতির বাংলাদেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে

সম্প্রীতির বাংলাদেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক, বিশিষ্ট শিল্পপতি ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন - বাংলাদেশ হচ্ছে সম্প্রীতি ও সহাবস্থানের দেশ। এখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এ সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।

আজ বুধবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আবাসিক এলাকায় অবস্থিত কুর্মিটোলা সিভিল এভিয়েশন শ্রী শ্রী সর্বজনীয় দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। বিশ্বকর্মা পূজা উদযাপন-২০২৫ উপলক্ষে পূজামণ্ডপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

পূজা মণ্ডপ পরিদর্শন শেষে কফিল উদ্দিন আহমেদ পূজা কমিটিকে আর্থিক অনুদান প্রদান করেন। পাশাপাশি তিনি পূজার আয়োজক ও স্থানীয় সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার- এই মন্ত্রকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই। প্রতিটি ধর্মীয় উৎসবে পারস্পরিক ভালোবাসা, সহযোগিতা ও শ্রদ্ধাবোধই আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। 

এসময় উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীকে গালিগালাজ, সিফাতের জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রীকে গালিগালাজ, সিফাতের জামিন নামঞ্জুর

শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই

চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ইবিতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে অস্ত্র হাতে ১৯ বহিরাগত শনাক্ত

ইবিতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে অস্ত্র হাতে ১৯ বহিরাগত শনাক্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App