×

বিএনপি

ফেসবুক পোস্ট দিয়ে দল ছাড়লেন ছাত্রদল নেতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:১৭ এএম

ফেসবুক পোস্ট দিয়ে দল ছাড়লেন ছাত্রদল নেতা

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন। ছবি: সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছেড়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে মোশারফ হোসেন লেখেন, ‘নিঃস্বার্থভাবে একটি দল ও শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসে রাজনীতির মাঠে নিজের সর্বোচ্চ সময় ও শ্রম দিয়েছি। কখনও কোনো পদ-পদবি বা স্বার্থের পেছনে ছুটিনি। তবুও আজ কিছু অপ্রত্যাশিত বাস্তবতা ও গভীর অভিমান থেকে সক্রিয় রাজনীতিকে বিদায় জানাচ্ছি।’

রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘সময়ের প্রয়োজনে ও ব্যক্তিগত সিদ্ধান্তে সক্রিয় রাজনীতি থেকে বিদায় নিচ্ছি। রাজনীতির এই দীর্ঘ পথে যারা আমার সুখে-দুঃখে ছায়ার মতো পাশে ছিলেন, সবার প্রতি রইল গভীর শ্রদ্ধা ও শুভকামনা। মানুষ হিসেবে ভুলত্রুটির ঊর্ধ্বে নই। তাই আমার কোনো আচরণে কেউ ব্যথিত হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। দোয়া করবেন।’

পোস্টের শেষে মোশারফ হোসেন লিখেছেন, ‘ভালো থাকুক প্রিয় সংগঠন। সংগঠনের খারাপ সময়ে আবার প্রয়োজন হলে পাশে থাকব, ইনশাআল্লাহ।’

এ বিষয়ে ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল বলেন, যতদূর জেনেছি, সে মান-অভিমান থেকে ফেসবুকে দল ছাড়ার ঘোষণা দিয়েছে। আমাদের দল মাত্র ক্ষমতায় এসেছে। এখন মান-অভিমানের সময় নয়। তবুও আমরা এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে তার সঙ্গে কথা বলব এবং তাকে দলে আবারও সক্রিয় করার চেষ্টা করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে সরবে না

শফিকুর রহমান জামায়াত গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন থেকে সরবে না

ফেসবুক পোস্ট দিয়ে দল ছাড়লেন ছাত্রদল নেতা

ফেসবুক পোস্ট দিয়ে দল ছাড়লেন ছাত্রদল নেতা

দেশের আকাশে রহস্যময় আলো, সর্বশেষ যা জানা গেল

দেশের আকাশে রহস্যময় আলো, সর্বশেষ যা জানা গেল

ফের বাড়লো সোনার দাম, ভরি ছাড়ালো দুই লাখ টাকা

ফের বাড়লো সোনার দাম, ভরি ছাড়ালো দুই লাখ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App