×

খুলনা

চুয়াডাঙ্গায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৯ এএম

চুয়াডাঙ্গায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার সদর উপজেলার পীরপুর গ্রামে ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে পীরপুর গ্রামের ঢেরা রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

আলুকদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিন্না আলী বলেন, রাত ১২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে ফেলে এবং সেখানে আগুন দেয়।

পরে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন। বিষয়টি জেলা বিএনপির নেতা ও সদর থানার পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটক করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাবিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ, কোন ইউনিটে কবে পরীক্ষা

ঢাবিতে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ, কোন ইউনিটে কবে পরীক্ষা

চুয়াডাঙ্গায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

চুয়াডাঙ্গায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

হাসিনার সুস্থতার প্রমাণ দিতে এক বছর আগের অডিও প্রচার করল আ.লীগ

ফ্যাক্ট চেকিং হাসিনার সুস্থতার প্রমাণ দিতে এক বছর আগের অডিও প্রচার করল আ.লীগ

দাম বেড়ে কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ?

দাম বেড়ে কত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App