×

বলিউড

উর্ফীর প্রেমে বিয়ে ভাঙলেন, দিল্লির রহস্যময় প্রেমিক কে?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৯:৪৩ এএম

উর্ফীর প্রেমে বিয়ে ভাঙলেন, দিল্লির রহস্যময় প্রেমিক কে?

উর্ফী জাভেদ। ছবি : সংগৃহীত

উর্ফী জাভেদ মানেই যেন চমক আর বিতর্কের মিশেল! পোশাকের জন্যই হোক বা খোলামেলা মন্তব্যে, তিনি প্রায়ই খবরের শিরোনামে থাকেন। সম্প্রতি তিনি আরো একবার আলোচনায় তিনি। তবে এ বার কারণ তাঁর ব্যক্তিগত জীবন। এবার নিজের প্রেমের কথা খোলাখুলি জানালেন উর্ফী, আর সেই স্বীকারোক্তি ঘিরে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে নেটপাড়ায়।

অভিনেত্রী জানিয়েছেন, তিনি এখন দিল্লির এক ছেলের সঙ্গে প্রেম করছেন। শুধু তাই নয়, সেই প্রেমিকের বিয়ে হওয়ার কথা ছিল অন্য কারও সঙ্গে, কিন্তু উর্ফীর জীবনে আগমনেই বদলে যায় সব পরিকল্পনা। ছেলেটির পরিবারের পছন্দ করা পাত্রীকে বিয়ে করতে রাজি হননি তিনি। আর সেখানেই ভেঙে যায় সেই সম্পর্ক।

আরো পড়ুন : যে ৫ ‘জাদুমন্ত্রে’ বলিউডে ঝড় তুলেছে ‘সাইয়ারা

উর্ফী জানান, তাঁর প্রেমিকের উচ্চতা প্রায় ৬ ফুট ৪ ইঞ্চি। তাঁকে আরো আকর্ষণীয় করে তুলেছে এই উচ্চতা। প্রতি সপ্তাহেই প্রেমিকের সঙ্গে দেখা করতে যান উর্ফী। তবে ছেলেটি প্রচারবিমুখ, তিনি চান না মিডিয়ার নজরে আসতে, এমনকি ছবি তুলতেও আপত্তি রয়েছে তাঁর। সমাজমাধ্যমেও নেই তাঁর কোনও উপস্থিতি, ফলে নেটিজেনরা যতই খোঁজেন, তাঁর হদিস মিলবে না।

উর্ফী হাসিমুখে বলেন, আমার মনে হয় আমাদের দেখা হওয়ারই ছিল। একেবারে অপ্রত্যাশিতভাবে পরিচয়, আর তারপর সবকিছু বদলে গেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App