×

ব্যবসা-বাণিজ্য

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:৪৪ পিএম

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ?

ছবি: সংগৃহীত

দেশের বাজারে শনিবার (১৬ মে) আরেক দফা কমানো হয়েছে স্বর্ণের দাম। প্রতিভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতিভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা ওই দিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। এরপর স্বর্নের দামের কোনো পরিবর্তন না হওয়ায় আজ রোববার (১৭ মে) এই দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ। 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। 

বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের ৪ হাজার ১৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের ৩ হাজার ৫৫৮ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

এর আগে গত শুক্রবার (১৫ মে) সকাল ১০টা থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের ২ হাজার ২১৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরকীয়ায় কি মানসিক রোগী, কী বলছে বিজ্ঞান?

পরকীয়ায় কি মানসিক রোগী, কী বলছে বিজ্ঞান?

মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩ সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩ সাংবাদিককে কারাগারে পাঠানোর নির্দেশ

উৎপাদন বন্ধের শঙ্কা, অতিষ্ঠ ঝালকাঠির দুই লাখ গ্রাহক

লোডশেডিং উৎপাদন বন্ধের শঙ্কা, অতিষ্ঠ ঝালকাঠির দুই লাখ গ্রাহক

নতুন সাজে নজর কাড়লেন মডেল জেবা জান্নাত

নতুন সাজে নজর কাড়লেন মডেল জেবা জান্নাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App