×

বিএনপি

সংসদে কৃষকদের 'মূর্খ' বললেন এমপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পিএম

সংসদে কৃষকদের 'মূর্খ' বললেন এমপি

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদে কৃষকদের ‘মূর্খ’ বলে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। তার এমন শব্দচয়নে আপত্তি জানান চিফ হুইপ মো. নূরুল ইসলাম। পরে চিফ হুইপের আপত্তি ও যুক্তি বিবেচনায় নিয়ে সংসদীয় কার্যবিবরণী থেকে ‘মূর্খ’ শব্দটি বাদ দেওয়ার ঘোষণা দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে অনলাইনে আবেদন করে খাদ্যগুদামে ধান বিক্রির জটিলতা নিয়ে আলোচনা চলছিল। এ সময় জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের অধিকাংশ কৃষক অশিক্ষিত, অর্ধশিক্ষিত কিংবা মূর্খ। ফলে অনলাইনে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা এবং খাদ্যগুদামে ধান পৌঁছে দেওয়া সাধারণ কৃষকদের জন্য কঠিন হয়ে পড়ে।

তার এমন বক্তব্যের পর সংসদ সদস্যদের ভাষা ও শব্দচয়ন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানান চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের শব্দের ব্যাপারে খেয়াল রাখতে হবে (উই হ্যাভ টু গার্ড আওয়ার ল্যাঙ্গুয়েজেস)।’

চিফ হুইপ বলেন, গ্রামের অনেক কৃষক হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নন। আবার দাপ্তরিক কাগজপত্র বুঝতেও তাদের সমস্যা হতে পারে। তবে দেশের অধিকাংশ কৃষককে কোনোভাবেই ‘মূর্খ’ বলা যায় না। এ সময় তিনি ডেপুটি স্পিকারের কাছে সংসদীয় কার্যবিবরণী থেকে শব্দটি বাদ দেওয়ার অনুরোধ জানান।

চিফ হুইপের বক্তব্য ও যুক্তি বিবেচনায় নিয়ে তার সঙ্গে একমত পোষণ করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, উত্থাপিত প্রশ্নের সারমর্ম অত্যন্ত যুক্তিসঙ্গত।

পরে সংসদীয় কার্যবিবরণী থেকে বিতর্কিত ‘মূর্খ’ শব্দটি আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়ার ঘোষণা দেন ডেপুটি স্পিকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংসদে কৃষকদের 'মূর্খ' বললেন এমপি

সংসদে কৃষকদের 'মূর্খ' বললেন এমপি

গোপালগঞ্জে সারাদিন যা যা ঘটলো

গোপালগঞ্জে সারাদিন যা যা ঘটলো

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী সেই এসআইকে কুপিয়ে জখম

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী সেই এসআইকে কুপিয়ে জখম

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App