×

ক্যাম্পাস

নিরাপত্তার শঙ্কায় হেলমেট পরে পরীক্ষা দিচ্ছে জবি শিক্ষার্থীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পিএম

নিরাপত্তার শঙ্কায় হেলমেট পরে পরীক্ষা দিচ্ছে জবি শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

ছাদের পলেস্তারা খসে দুই শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস ও পরীক্ষা দিতে গিয়ে অনেক শিক্ষার্থী এখন হেলমেট পরে অংশ নিচ্ছেন।

বুধবার (১ এপ্রিল) সকালে গণিত বিভাগের একটি সেমিনার কক্ষে ক্লাস চলাকালে হঠাৎ পলেস্তারা খসে পড়ে। এতে শিক্ষার্থী তানভীর নিয়াজ ফাহিম ও মাহফুজুর রহমান মিতুল আহত হন।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একাধিক ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। নিরাপত্তার অভাবে গণিত বিভাগের ১৮তম ব্যাচের শিক্ষার্থীরা হেলমেট পরে ক্লাস ও পরীক্ষায় অংশ নিচ্ছেন।

এক শিক্ষার্থী বলেন, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কা থেকেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, আহতদের সহপাঠীরা প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেছেন।

এ ঘটনায় জকসু নেতারাও প্রশাসনের সমালোচনা করে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। পাশাপাশি কেরানীগঞ্জে দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিও উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী জানান, ঝুঁকিপূর্ণ অংশগুলো চিহ্নিত করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বড় কাজের জন্য অর্থ বরাদ্দের প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামালপুরে এমপির গাড়ি ভাঙচুরের অভিযোগ

জামালপুরে এমপির গাড়ি ভাঙচুরের অভিযোগ

ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টির আভাস

বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

রোনালদো কখনোই সমস্যা নয়, বললেন পর্তুগাল কোচ

রোনালদো কখনোই সমস্যা নয়, বললেন পর্তুগাল কোচ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App