×

রাজধানী

বাণিজ্যমেলায় শীতের পোশাকের দাম চড়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২০, ০১:২৮ পিএম

বাণিজ্যমেলায় শীতের পোশাকের দাম চড়া

রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত বাণিজ্যমেলায় শীতের পোশাকের স্টলগুলোতে ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। ছবি: ভোরের কাগজ

সাধারণত শীত মৌসুমে বাণিজ্যমেলা শুরু হওয়ায় শীতবস্ত্রের চাহিদা অনেক বেশি থাকে। সেই হিসেবে মেলায় প্রতি বছরই দেখা যায় শীতবস্ত্রের ছড়াছড়ি। মেলায় শীতবস্ত্রের মধ্যে ব্লেজারের চাহিদা তুলনামূলক অনেক বেশি। তবে মেলায় শীতবস্ত্রের আধিক্য থাকলে দাম খুব চড়া। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য ১ হাজার ৭০০ টাকার নিচে ব্লেজার মিলছে না। শিশুদের ব্লেজারের দামও ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা। তবে দাম চড়া হলেও ব্লেজারের বিক্রি বেশ ভালো বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা। রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপী চলমান বাণিজ্যমেলায় ব্লেজারের বিভিন্ন স্টল ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

মূল গেট দিয়ে প্রবেশ করলে মেলার শেষ প্রান্তের লাইনের স্টলগুলোতেও ব্লেজারের ছড়াছড়ি। শুধু এ দুটি লাইনেই নয়, মেলাজুড়েই চোখে পড়বে এই শীতবস্ত্রের স্টল। আর সবগুলো স্টলই কোনো না কোনো ছাড়ের চমক দেখাচ্ছে। তবে সব স্টলেই ব্লেজারের দাম প্রায় একই। বাণিজ্যমেলার ২৭নং স্টলটি আশিক ফ্যাশনের। সেখানে সর্বনিম্ন ১ হাজার ৭০০ টাকায় ব্লেজার মিলছে। এখানে শিশুদের ব্লেজারের দাম ১ হাজার ৪০০ টাকা আর মোদি কোট মিলছে ১ হাজার ২০০ টাকা। স্টলের কর্মকর্তারা বলছেন, ব্লেজারের বিক্রি শুরু হয়েছে, সামনে আরো বাড়বে বিক্রি।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, ড্রেস লাইন বাংলাদেশের স্টলে ব্লেজারের দাম ১ হাজার ৮০০ টাকা, শিশুদের ব্লেজার ১ হাজার ৪০০ টাকা আর কোটি ১ হাজার ২০০ টাকা। প্রতিষ্ঠানটির বিক্রয়কর্মী ইমরান বলেন, আমাদের ব্লেজার রেমন্ড, উলেন টাচ ও মার্চেলাইন কটনের মতো ফেব্রিক্স দিয়ে তৈরি করা হয়েছে। বিক্রিও ভালো হচ্ছে। সেভিল রো নামের আরেকটি স্টল তাদের ব্লেজারে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে। ৪ হাজার ৩০০ টাকার ব্লেজার বর্তমানে বিক্রি করছে ২ হাজার ২৫০ টাকায়। ৩ হাজার ৬০০ টাকার ব্লেজার বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ টাকায়। ৮ হাজার ৫০০ টাকার ব্লেজার বিক্রি করছে ৪ হাজার ৫০০ টাকায়। তবে এই স্টলটি ৫০ শতাংশের অফার দিলেও ব্লেজারের দাম প্রায় অন্য স্টলের মতোই। দোকানে ক্রেতাদের ভিড়ও দেখা গেছে।

বিক্রয়কর্মী নাহিদুজ্জামান বলেন, বেচাকেনা ভালোই চলছে। ব্লেজারের বিক্রি বিষয়ে আশিক ফ্যাশনের ম্যানেজার মো. শাহ আলম রতন বলেন, বেচাকেনা তেমনভাবে এখনো শুরু হয়নি। মেলা দুতিনদিন বিন্ধ ছিল। শনিবার একটু বেচাকেনা হয়েছে। সামনে হয়তো আরো বাড়বে, আমরা আশাবাদী। দেশ কালেকশন নামের একটি স্টলে (৩৫/এ) ১ হাজার ৭০০ টাকায় ব্লেজার বিক্রি হচ্ছে। দাম বেশি থাকা প্রসঙ্গে জানতে চাইলে বিক্রয়কর্মী হাওলাদার বলেন, বেচাকেনা আগের চেয়ে একটু কম। গতকাল কিছুটা বিক্রি হয়েছিল, স্টক ভালো আছে। এখনো স্টল ভাড়া উঠেনি, স্টল ভাড়া উঠার পর ব্লেজারের দাম আস্তে আস্তে কমে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App