×

শিক্ষা

এইচএসসি

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পাশের হার ৯৯ শতাংশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে পাশের হার ৯৯ শতাংশ

ছবি: সংগৃহীত

দেশের অন্যতম অগ্রগামী ও প্রতিশ্রুতিশীল শিক্ষাপ্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ২২৮ ‘এ’ প্লাস ও পাশের হার ৯৯.০৭ শতাংশ নিয়ে সাফল্যের ধারা অব্যাহত রাখলো। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডির সম্মিলিত প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। এইচএসসি পরীক্ষার কাঙ্ক্ষিত সাফল্যে উত্তীর্ণ শিক্ষার্থীরা, তাদের অভিভাবক এবং নবীন শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত। কলেজ ক্যাম্পাসে আজ যেন প্রাণের বন্যা। ২০২৬ সালে এইচএসসি পরীক্ষা দেন ১০৭৭ জন এবং উত্তীর্ণ হন ১০৬৭ জন। উত্তীর্ণদের প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা ও প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মো. ফেরদৌস হোসেন প্রাণঢালা অভিনন্দন জানান। 

ডেমরার এই সাড়া জাগানো শিক্ষাপ্রতিষ্ঠানটির জন্য আমরা গৌরবান্বিত বোধ করি। ফল প্রকাশের পর শিক্ষক ও অভিভাবকদের নিয়ে তাৎক্ষণিক বৈঠকে প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা উত্তীর্ণদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের শ্রম ও নিষ্ঠা, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় আজ আমাদের অর্জন সার্থক হয়ে উঠেছে। তবে প্রত্যাশা আরও এগিয়ে ছিলো। আমার দৃঢ় বিশ্বাস প্রতিষ্ঠানের আগামী আরও বর্ণিল ও আরও ঈর্ষণীয় হয়ে উঠবে।  সবার সম্মিলিত সহযোগিতায় প্রতিষ্ঠান ধন্য ও কৃতজ্ঞ।’

এবছরের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ১৫৯, ব্যবসায় শিক্ষাবিভাগ থেকে ২৭ ও মানবিক বিভাগ থেকে ৪২জন জিপিএ-৫ অর্জিত  হয়েছে। 

বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী তানজিদা আক্তার বলেন, আমার রেজাল্ট আমার আশা পূরণ করেছে, আল্লাহর কাছে আমার হাজার শুকরিয়া। প্রিন্সিপাল স্যারের অনিন্দ্যসুন্দর পরিকল্পনা ও দূরদর্শিতা বারবার আমাদের স্বপ্ন সফল করে। মা-বাবা ও স্যারদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। 

কলেজ ইনচার্জ ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তুহিন বলেন, একটা ভালো রেজাল্টের জন্য আমরা সবসময় সচেতন থেকে ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছি। উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের জন্য আমার আন্তরিক দোয়া ও ভালোবাসা রইলো।’ 

ব্যবসায় শাখার শিক্ষা বিভাগের শিক্ষার্থী শওরিন জান্নাত সুহীর মা আফরোজা সুলতানা বলেন, প্রিন্সিপাল স্যারের দূরদর্শিতা ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমার মেয়ে ভালো রেজাল্ট করতে পেরেছে। আমি সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের কাছে আমার ঋণ স্বীকার করছি।

সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের সাফল্য ধারাবাহিক। ২০২৫ সালে কলেজ শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণের শতকরা হার ছিল ৯৯.৯১ এবং জিপিএ-৫ ছিল ৪২৩টি। এবছর এসএসসির অর্জনও ছিলো চোখ ধাঁধানো। ২০২৬ সালে এসএসসির শতকরা পাশের হার ছিল ৯৯.৫৯ ও জিপিএ-৫ ৮০৩টি।

উচ্চশিক্ষায়ও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চান্সপ্রাপ্তি অত্যন্ত সন্তোষজনক। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা সরকারি মেডিকেল কলেজে ৩০ জন, প্রকৌশল এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৫০ জন ভর্তি হতে পেরেছে। সাবেক শিক্ষার্থীদের সন্তোষজনক সংখ্যক সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত আছেন। কেউ কেউ ইউরোপ আমেরিকাসহ বিভিন্ন দেশে পিএইচডি গবেষণা করছেন।

অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা মনে করেন শ্রেষ্ঠত্বের দৌড়ে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এগিয়ে যাবে বহুদূর।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, আঘাত হানবে কোথায়?

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

‘এবারের এইচএসসির ফলাফলই প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ’

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ, সুযোগ পাবেন যারা

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ, সুযোগ পাবেন যারা

সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App