×

রাজধানী

পোশাক খাতের জায়গা দখল নেবে তথ্যপ্রযুক্তি: জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২০, ০১:১৩ পিএম

পোশাক খাতের জায়গা দখল নেবে তথ্যপ্রযুক্তি: জয়

ফাইল ছবি।

পোশাক খাতের জায়গা দখল নেবে তথ্যপ্রযুক্তি: জয়

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ডিজিটাল মেলায় আগত দর্শনার্থীরা। ছবি: ভোরের কাগজ।

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশে রফতানি বাণিজ্যে তৈরি পোশাক খাতের জায়গা শিগগিরই তথ্যপ্রযুক্তি খাত দখল করবে। দেশের প্রতিটি সেবা শতভাগ ডিজিটালাইজেশন করতে সরকার পরিকল্পনা হাতে নিয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ডিজিটাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দেশে প্রথমবারের মতো এবারই আয়োজিত হচ্ছে ‘ডিজিটাল বাংলাদেশ মেলা’।

জয় বলেন, যুক্তরাষ্ট্রে গর্ব করে বিদেশিদের বলি,  ১১ বছর আগে আমরা ডিজিটাল বাংলাদেশের অভিযান শুরু করি। এই যে আমার জাতীয় পরিচয় পত্র, যা যুক্তরাষ্ট্রের যে কোনও পরিচয় পত্রের চেয়ে উন্নত।

[caption id="attachment_195819" align="aligncenter" width="687"] বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ডিজিটাল মেলায় আগত দর্শনার্থীরা। ছবি: ভোরের কাগজ।[/caption]

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-  ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একেএম রহমতুল্লাহ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডাক মন্ত্রণালয়ের সচিব নূর উর রহমান, হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের সিইও ঝাং ঝেংজুন।

তিন দিনের এই মেলায় ইন্টারনেট সেবাদাতাসহ (আইএসপি) ৮২টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। এতে থাকছে ২৫টি স্টল, ২৯টি মিনি প্যাভিলিয়ন ও ২৮টি প্যাভিলিয়ন।

তিদিন সকাল ১০টা ও দুপুর ১টায় মেলার উদ্দেশ্যে রাজধানীর উত্তরা, মালিবাগ, মতিঝিল, আজিমপুর ও মিরপুর থেকে বাস ছেড়ে যাবে। রাত ৮টায় মেলা শেষে দর্শনার্থীদের নিয়ে ফিরতি রুটে চলাচল করবে।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App