×

রাজধানী

করোনা আতঙ্কে বুড়িগঙ্গার বুকে নিরবতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২০, ১১:৫৫ এএম

করোনা আতঙ্কে বুড়িগঙ্গার বুকে নিরবতা

বুড়িগঙ্গা নদীতে নেই কোনো চলাচল। ছবি: ভোরের কাগজ।

করোনা আতঙ্কে বুড়িগঙ্গার বুকে নিরবতা

সদরঘাট লঞ্চ টার্মিনাল নৌযান ও জন শূন্য। ছবি: ভোরের কাগজ।

করোনা আতঙ্কে বুড়িগঙ্গার বুকে নিরবতা

সদরঘাট টার্মিনালে ঝুলছে তালা। ছবি: ভোরের কাগজ।

ব্যস্ততম নদী বুড়িগঙ্গায় এখন যেন নিরবতা ভর করেছে। যেখানে সব সময় টইটম্বুর থাকে লঞ্চ, স্টিমার ট্রলার, নৌকা এবং পানির নাচনি, সেখানে আজ সুনসান নিরব। হুইসেল বাঁজে না কোনো নৌযানের, এ যেন পাল্টে দিয়েছে বুড়িগঙ্গার বুকের চিত্র। বন্ধ রয়েছে টার্মিনালে ঢোকার গেট।

বুড়িগঙ্গাকে অবলম্বন করে জীবিকা নির্বাহ করত অনেকে। ফলে এখন তারা বেকার হয়ে পড়ায় শঙ্কায় রয়েছে পরিবার। খেটে খাওয়া মানুষের নেই জমানো পুঁজি। ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে দেয়া হয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে। এর আগে করোনা থেকে সবাই যেন নিরাপদে থাকে সেজন্য ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে সকল ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান। ফলে নদী পারাপারের জন্য আসছে না কোনো যাত্রী।

[caption id="attachment_211529" align="aligncenter" width="800"] সদরঘাট লঞ্চ টার্মিনাল নৌযান ও জন শূন্য। ছবি: ভোরের কাগজ।[/caption]

সাধারণত বুড়িগঙ্গার বুকে এই নিরবতা কখনো দেখা যায় না। করোনা আতঙ্কে ঘর থেকে বের হওয়া কমিয়ে দিয়েছে মানুষ। এই ভাইরাসের বিস্তার রোধে মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল থেকেই বন্ধ করে দেয়া হয়েছে সকল ধরণের নৌযান এবং ট্রেন। আর আজ থেকে বন্ধ রয়েছে সারাদেশে সকল ধরণের গণপরিবহন। তবে পণ্যবাহি জাহাজ ও গাড়ি চলাচলে নেই কোনো নিষেধাজ্ঞা।

[caption id="attachment_211531" align="aligncenter" width="687"] সদরঘাট টার্মিনালে ঝুলছে তালা। ছবি: ভোরের কাগজ।[/caption] বাংলাদেশে করোনায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৯ জন। এর মধ্যে মারা গেছে পাঁচজন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন। বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২১২৯৫ জন। এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন চার লাক্ষ ৭১ হাজার ৪১৭ এবং সুস্থ হয়েছেন এক লাক্ষ ১৪ হাজার ৬৪২জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App