×

রাজধানী

বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে একজনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১২:২১ পিএম

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি বাসায় বিদ্যুৎস্পৃষ্টে একেএম মাহবুবুল হক (৫০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টায় মৃত ঘোষণা করেন।

মৃতের বাড়ি কুমিল্লা লাঙ্গলকোর্ট উত্তর হরিপুর গ্রামে। পরিবার নিয়ে কামরাঙ্গীরচর আশরাফাবাদ ২০১/এ নম্বর বাসায় থাকতেন। পেশায় কিছুই করতেন না তিনি। এক মাত্র ছেলের জনক ছিলেন তিনি।

মাহবুবুল হকের ছেলে ইভানুল হক জানান, তারা কামরাঙ্গীরচরের ওই বাসার তৃতীয় তলাতে থাকেন। সকালে তার বাবা বাথরুমের উপরে যায় গোসলের গরম পানির মেশিন (গিজার) এর বিদ্যুতের লাইন মেরামত করতে। সেখানে লিকজ থেকে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। পরে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো: বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিমানবন্দরের নিরাপত্তায় অবহেলা সহ্য করা হবে না : বিমানমন্ত্রী

বিমানবন্দরের নিরাপত্তায় অবহেলা সহ্য করা হবে না : বিমানমন্ত্রী

‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি কমিশনার

‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি কমিশনার

‘ভাত দে, কাপড় দে, নইলে অটো চলতে দে’

অটোচালকদের বিক্ষোভ ‘ভাত দে, কাপড় দে, নইলে অটো চলতে দে’

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App