রাজধানীর মিরপুরে বাসে আগুন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পিএম
সংগৃহীত ছবি
রাজধানীর মিরপুর-১ সনি সিনেমা হলের সামনে বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ৭টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. খালিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিরপুর-১ নম্বরে বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। সেখানে আমাদের ইউনিট পাঠানো হয়েছে।
তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা এবং এটি দুর্ঘটনা নাকি নাশকতা সেই বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
শাহ আলী থানার ডিউটি অফিসার বলেন, সনি সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে আছে। এখনো হতাহত বা আটকের তথ্য জানা যায়নি।
এর আগে ১৭ নভেম্বর রাত পৌনে ৯টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর পল্লবী, মহাখালী, বাড্ডা ও রামপুরা এলাকায় চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
