×

রাজধানী

কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

ডেমরায় কাপড়ের গুদামে বাড়ছে আগুনের তীব্রতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ০৪:৪৪ এএম

ডেমরায় কাপড়ের গুদামে বাড়ছে আগুনের তীব্রতা

ডেমরায় কাপড়ের গুদামে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরায় ভাঙ্গা প্রেস এলাকায় একটি কাপড়ের গোডাউনে লাগা আগুনের তীব্রতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের অফিসার তালহা বিন জসিম অগ্নিকাণ্ডের বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, ডেমরায় ভাঙ্গা প্রেস এলাকায় চার তলা ভবনটির তৃতীয় তলায় কাপড়ের গোডাউনে আগুন লাগে। অন্যান্য ফ্লোরেও আগুন ছড়িয়েছে। রাত সাড়ে ১১টায় আগুন লাগার খবর পাওয়ার পর পৌনে ১২টার দিকে প্রথম ইউনিট পৌঁছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, চার তলা ভবনটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। কাছাকাছি পানি না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

এদিকে রাত আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চারতলা একটি ভবনের তৃতীয় তলায় কাপড়ের গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে রাত পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে ডেমরা, পোস্তগোলা ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

ব্রাজিল ম্যাচের আগে তারকা খেলোয়াড়কে হারাল মরক্কো

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

যুদ্ধের মধ্যেই নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

যুদ্ধের মধ্যেই নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App