বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পিএম
কিয়ারা আদভানি। ছবি: সংগৃহীত
বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির দাম্পত্যের একান্ত মুহূর্ত নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্তদের। এবার জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নতুন পর্বে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেছেন সঞ্চালক করণ জোহর। একপর্যায়ে দম্পতির ‘ডেট নাইট’ এবং বেডরুমের গল্পও উঠে আসে আড্ডায়।
করণের প্রশ্নে কিয়ারার মজার জবাব ইতোমধ্যে নজর কেড়েছে দর্শকদের। সম্প্রতি প্রকাশিত হয়েছে অনুষ্ঠানটির নতুন পর্বের প্রোমো। সেখানে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের স্মৃতি থেকে শুরু করে দাম্পত্যের নানা বিষয় নিয়ে কথা বলতে দেখা যায় তাদের।
আড্ডার একপর্যায়ে করণ জানতে চান, সিনেমায় অভিনীত চরিত্রের প্রভাব কি বাস্তব জীবনে কিংবা বেডরুমেও থাকে? জবাবে সিদ্ধার্থ বলেন, ‘আমরা কাজকে কখনো বাড়ির ভেতরে টেনে নিয়ে আসি না, আর বেডরুমে তো একেবারেই নয়।’

এরপর দম্পতির ‘ডেট নাইট’ নিয়ে প্রশ্ন করেন করণ। জানতে চান, নৈশভোজের পরই তাদের একান্ত সময় শেষ হয়ে যায়, নাকি গল্প আরও এগোয়? প্রশ্ন শুনে বেবি বাম্পে আলতো করে হাত রেখে কিয়ারা বলেন, ‘যথেষ্ট হয়েছে! আর নয়।’ তার এই জবাবে আড্ডায় হাসির পরিবেশ তৈরি হয়।
সিদ্ধার্থ-কিয়ারা বর্তমানে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। এদিকে অনুষ্ঠানে তাদের বিয়ের একটি মজার ঘটনাও সামনে আসে। জয়সলমীরে বিয়ের অনুষ্ঠানে করণের সঙ্গে নাচতে মঞ্চে উঠেছিলেন শাহিদ কাপুর। কিন্তু নাচ শেষ হওয়ার পর করণই একপ্রকার ধাক্কা দিয়ে তাকে মঞ্চ থেকে নামিয়ে দেন। সেই স্মৃতিও আড্ডায় তুলে ধরেন কিয়ারা।
