×

এনসিপি

নাহিদ ইসলাম

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পিএম

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

ফাইল ছবি

দেশে গত দুই দিন ধরে নজিরবিহীন সন্ত্রাস, অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থ হচ্ছে। একই সাথে এই বিষয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্তারিত বিবৃতি দাবি করেছেন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

সংসদে বক্তব্য রাখতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি দেশের বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা চালাচ্ছে, বাসে আগুন দেওয়া হচ্ছে। আজ আগুনে পুড়ে একজনের মারা যাওয়ার খবর আমরা পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামকে মৌলভীবাজারে গুপ্ত হামলা করা হয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে।

তিনি উল্লেখ করেন, গত সাত মাস ধরে তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি নিয়ে কথা বলে আসছেন। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা এখন স্পষ্ট ও দৃশ্যমান। সংবিধান সংশোধনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যতটা তৎপর দেখা যায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রে ততটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না।

নাহিদ ইসলাম আরও প্রশ্ন তুলে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সংসদ সদস্যরা প্রকাশ্যে দেশে এসে রাজনৈতিক কর্মসূচি শেষ করে আবার বিদেশে চলে যাচ্ছেন। আমাদের প্রশ্ন—এ ধরনের পরিস্থিতি কীভাবে তৈরি হচ্ছে?

তিনি জানান, সংসদ সদস্যরা আশা করেছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদকে অবহিত করবেন কিংবা অন্তত একটি আনুষ্ঠানিক বিবৃতি দেবেন। কিন্তু সংসদ অধিবেশনের দ্বিতীয় দিনেও এ বিষয়ে মন্ত্রীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, দেশের এই সামগ্রিক উদ্বেগজনক পরিস্থিতিতে সরকারের পদক্ষেপ কী, সরকার ঠিক কী ব্যবস্থা নিচ্ছে—আইনশৃঙ্খলা রক্ষা, গোয়েন্দা তৎপরতা এবং ভারতের সাথে কূটনৈতিক পদক্ষেপে সরকারের এই ব্যর্থতার বিষয়ে আমরা স্পষ্ট জবাবদিহি আশা করছি।

স্পিকারের উদ্দেশে তিনি বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ জনগণের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সরকার ঠিক কী পদক্ষেপ নিচ্ছে, তা সংসদে অবিলম্বে স্পষ্ট করা প্রয়োজন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

নাহিদ ইসলাম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে: ভারত

দেশে ফিরতে অনড় শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার শঙ্কা

রয়টার্সের প্রতিবেদন দেশে ফিরতে অনড় শেখ হাসিনা, রাজনৈতিক উত্তেজনার শঙ্কা

আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

আ.লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App