×

জাতীয়

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ, ৩ ধাপে নিয়োগের পরিকল্পনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পিএম

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ, ৩ ধাপে নিয়োগের পরিকল্পনা

ফাইল ছবি

সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে অনুমোদিত পদের বিপরীতে শূন্য পদের সংখ্যা ৫ লাখ ২১ হাজার ছাড়িয়েছে। সংকট কাটাতে এসব পদ দ্রুত পূরণের লক্ষ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি সমন্বিত কর্মপরিকল্পনা নিয়েছে সরকার।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মাছুম মোস্তফার এক প্রশ্নের লিখিত উত্তরে এসব তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। আজ জাতীয় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

লিখিত জবাবে প্রতিমন্ত্রী জানান, গত বছরের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল-সংক্রান্ত হালনাগাদ করা তথ্যের ভিত্তিতে প্রকাশিত 'স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫' প্রতিবেদন অনুযায়ী মোট অনুমোদিত পদ রয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। তবে এসব পদের বিপরীতে বর্তমানে শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২১ হাজার ৯২২টি। বিপুলসংখ্যক শূন্যপদ পূরণকে অগ্রাধিকার দিয়ে ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।

তিনি আরও জানান, সরকারের প্রণীত কর্মপরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ সম্পন্ন করা। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের সর্বশেষ নিয়োগ পরিস্থিতি এবং শূন্য পদে লোকবল-সংক্রান্ত আপডেট তথ্য পাঠানোর তাগিদ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।

একই সঙ্গে খুব দ্রুততম সময়ের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা এবং শূন্য পদের বিপরীতে ধাপে ধাপে লোকবল নিশ্চিত করার জন্য সময়াবদ্ধ পরিকল্পনা তৈরির আহ্বান জানানো হয়েছে সব মন্ত্রণালয় ও বিভাগকে।

ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য সকল মন্ত্রণালয় ও বিভাগে এই সংক্রান্ত নিয়োগ কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে বলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার, অবসরের ইঙ্গিত

চোটের ধকল আর নিতে পারছেন না নেইমার, অবসরের ইঙ্গিত

বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা

বিয়ের পর রোম্যান্সের গল্প, করণের সামনে মুখ খুললেন কিয়ারা

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ, ৩ ধাপে নিয়োগের পরিকল্পনা

সরকারি চাকরিতে শূন্য পদ ৫ লাখ, ৩ ধাপে নিয়োগের পরিকল্পনা

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

নাহিদ ইসলাম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App