×

রাজধানী

বর্জ্য অপসারণে কাজ করছে ডিএনসিসির ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৪, ০৬:০২ পিএম

বর্জ্য অপসারণে কাজ করছে ডিএনসিসির ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী

ছবি : সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, রাত ৮টার মধ্যে নির্ধারিত ৬ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণে ডিএনসিসির ১০ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী কাজ করছে। কাউন্সিলর ও ডিএনসিসির কর্মকর্তারা মাঠে রয়েছেন। নগরবাসীর প্রতি অনুরোধ, আমাদের পরিচ্ছন্নকর্মীদের সহযোগিতা করুন। হটলাইন নম্বরে ১৬১০৬ ফোন দিয়ে বর্জ্যের বিষয়ে তথ্য জানাবেন। কন্ট্রোল রুম থেকে ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (১৭ জুন) ঈদের দিন দুপুর ২টায় মিরপুর সেকশন ২ এর ব্লক-এইচ রোডে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধন করে এ কথা জানান মেয়র। 

ডিএনসিসি মেয়র বলেন, আমরা ৩ নম্বর ওয়ার্ডে একটি নির্দিষ্ট স্থানে এবং ৭ নম্বর ওয়ার্ডে চারটি নির্দিষ্ট স্থানে কোরবানির উদ্যোগ নিয়েছি। সবাই একসঙ্গে একটি নির্দিষ্ট জায়গায় কোরবানি দিলে পরিচ্ছন্ন কার্যক্রম সহজ হয়। ৭ নম্বর ওয়ার্ডের চারটি নির্দিষ্ট স্থানে ১২০০ পশু কোরবানি দেয়া হয়েছে। একসঙ্গে এতোগুলো পশু কোরবানি দেয়ায় পরিচ্ছন্নতা কাজ দ্রুত করা সম্ভব হচ্ছে। যে ওয়ার্ডে নির্দিষ্ট স্থানে বেশি সংখ্যক পশু কোরবানি দেবে সেই ওয়ার্ডে বরাদ্দ বাড়িয়ে দেব।

আরো পড়ুন : রাজধানীতে কোরবানি দিতে গিয়ে আহতের সংখ্যা বেড়ে ১৪০

ঈদের দিনই সবাইকে কোরবানির আহ্বান জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, আজকের মধ্যে কোরবানি দেয়ার আহ্বান করছি। সম্ভব না হলে অবশ্যই মঙ্গলবার সকালের মধ্যে কোরবানি সম্পন্ন করুন। তাহলে দ্রুত শহরকে পরিচ্ছন্ন করতে পারবো।

মেয়র বলেন, এখন অনেক গরম, আবার বৃষ্টিও হচ্ছে। এই সময়ে এডিসের লার্ভা জন্মায়। তাই সবাইকে সচেতন থাকতে হবে। অনেকে আজ-কালও বাড়িতে যাবেন। বাড়ি যাওয়ার আগে ছাদ, বারান্দা, বাথরুম এগুলো পরিষ্কার করে যাবেন। কোথাও পানি জমে এডিসের লার্ভা জন্মাতে পারে এমন পাত্র উল্টিয়ে রাখবেন।

বর্জ্য অপসারণ কার্যক্রম উদ্বোধনের সময় অন্যদের সঙ্গে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তফাজ্জল হোসেন (টেনু) প্রমুখ। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

ফের বাড়ল সিগারেটের দাম, কোন প্যাকেটে কত

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

বাঁধনের ওপর হামলার বিষয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App