×

রাজধানী

গণভবন থেকে লুট হওয়া ৮ লাখ টাকা উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৪, ০৯:৫৬ এএম

গণভবন থেকে লুট হওয়া ৮ লাখ টাকা উদ্ধার

ছবি : সংগৃহীত

গণভবন থেকে লুটপাট করে নেয়া আট লাখ টাকা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (১২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় এলাকায় এ টাকা উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে এক ব্যক্তি সেনাবাহিনীকে খবর দিয়ে বলেন তার বাসার পাশে একটি ব্যাগে আট লাখ টাকা পাওয়া গেছে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, একজন ব্যক্তি গণভবন থেকে টাকাগুলো নিয়ে এসেছিল। পরে সে ভয়ে টাকাগুলো রেখে পালিয়ে গেলে তার স্বজনরা সেনাবাহিনীকে ফোন করেন। পরে স্থানীয়রা দায়িত্বরত সেনাবাহিনীর টহল দলকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে টাকাগুলো উদ্ধার করে। 

এ ঘটনায় মোহাম্মদপুর এলাকায় টহল টিমের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদির জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৮ লাখ টাকা উদ্ধার করি। পরে সেগুলো স্থানীয় গণ্যমান্য কয়েকজন ব্যক্তির উপস্থিতে টাকাগুলো গুনে আমরা বুঝে নেই।

আরো পড়ুন : মিরপুরে গুলি উদ্ধার করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App