×

রাজধানী

মোহাম্মদপুরে ৩ দিনের ব‍্যবধানে ফের খুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪০ পিএম

মোহাম্মদপুরে ৩ দিনের ব‍্যবধানে ফের খুন

ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় পূর্ব শত্রুতার জেরে আসাদুল হক ওরফে ‘লম্বু আসাদুল’ (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে সাদেক খান ইটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা।

নিহত আসাদুল হক বরিশালের গৌরনদী থানার কালনা এলাকার জলিল সর্দারের ছেলে। তিনি বর্তমানে মোহাম্মদপুরের মেট্রো হাউজিংয়ের বি-ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি এলাকায় ‘লম্বু আসাদুল’ নামে পরিচিত ছিলেন।

আরো পড়ুন : যাত্রাবাড়ীতে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা, মা ও ভাই-বোন হাসপাতালে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে বেড়িবাঁধের তিনরাস্তা মোড় থেকে হাজারীবাগগামী সড়কের সাদেক খান ইটখোলা এলাকায় পথচারীরা রক্তাক্ত অবস্থায় আসাদুলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। তার বুক ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে জড়িতদের শনাক্তে এলাকায় তল্লাশি ও তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

ওমানে কর্মসংস্থানের সুযোগ, যাবেন ১০ হাজার বাংলাদেশি

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App