×

রাজধানী

‘প্রধানমন্ত্রীর নির্দেশে ২৯টি খাল দখলমুক্ত করবে ডিএনসিসি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৬:১০ পিএম

‘প্রধানমন্ত্রীর নির্দেশে ২৯টি খাল দখলমুক্ত করবে ডিএনসিসি’

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মুসলিম বাজার খালসহ ২৯টি খাল দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

আজ সোমবার (২৯ জুন) মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রশাসক এই ঘোষণা দেন।

প্রশাসক বলেন, দীর্ঘ ১৭ বছরের ময়লা আবর্জনার কারণে ঢাকা শহরের প্রতিটি খাল ভরাট হয়ে দখলদারদের হাতে চলে গেছে। এই খালগুলো উদ্ধার করা না গেলে ঢাকা শহর রক্ষা করা অসম্ভব। নগরবাসীকে বাঁচাতে এবং নগরের উন্নয়ন ঘটাতে হলে অবশ্যই খালগুলো দখলমুক্ত করতে হবে। যত বাধা-বিপত্তি আসুক না কেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন ২৯টি খাল জনগণকে সাথে নিয়ে দখলমুক্ত করা হবে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পাঁচ লক্ষ বৃক্ষ রোপণ করবে। এরই ধারাবাহিকতায় আজ এই বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হলো। 

নগরবাসীকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ঢাকার পরিবেশ দূষণমুক্ত ও সবুজায়নের জন্য ছাদ বাগান অবশ্যই করবেন। তবে ছাদ বাগান করতে গিয়ে যাতে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। 

প্রশাসক নগরবাসীকে যেখানে-সেখানে ময়লা আবর্জনা না ফেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীকে সহযোগিতা করার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রীর ‘ক্লিন ঢাকা গ্রিন ঢাকা’ গড়ে তুলতে সবাইকে একযোগে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।

প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার জনগণের সরকার, জনগণ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছেন। এই সরকার জনগণের সাথে আছে এবং জনগণের সাথে থাকবে, জনগণের জন্য যা ভালো তাই করবে।

কর্মসূচির উদ্বোধন শেষে প্রশাসকের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউক্রেনের বিমানঘাঁটিতে রুশ হামলা

ইউক্রেনের বিমানঘাঁটিতে রুশ হামলা

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

সাগর থেকে ৫ জেলে নিয়ে গেলো আরাকান আর্মি

সাগর থেকে ৫ জেলে নিয়ে গেলো আরাকান আর্মি

জার্মানিতে গোলাগুলিতে নিহত অন্তত ৫, গ্রেপ্তার ২

জার্মানিতে গোলাগুলিতে নিহত অন্তত ৫, গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App