×

রাজধানী

সাততলা বস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৭:৩৭ পিএম

সাততলা বস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির

ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  মো. ইকবাল হোসেন (৩৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে ওই ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

মো. ইকবাল হোসেন (৩৫)। তিনি নোয়াখালীর মাইজদীর মৃত জাকির হোসেনের ছেলে।

ইকবালকে হাসপাতালে নিয়ে আসা তার শ্যালক জীবন বলেন, ‘আমার দুলাভাই বিভিন্ন অনুষ্ঠানের ডেকোরেশনে ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতো। আজ দুপুরে বাসায় ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন শামীম কায়সার

যে মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন শামীম কায়সার

ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমতা-সমমর্যাদার

বিরোধীদলীয় নেতা ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমতা-সমমর্যাদার

ইমরান-সেনাবাহিনীর সমঝোতার ইঙ্গিত, কোন পথে পাকিস্তানের রাজনীতি

ইমরান-সেনাবাহিনীর সমঝোতার ইঙ্গিত, কোন পথে পাকিস্তানের রাজনীতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App