×

জাতীয়

সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান আর নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পিএম

সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান আর নেই

ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান (৭৭) মারা গেছেন। 

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বনানীর বাসা থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর ভাতিজা আদনান হাবীব এ কথা জানিয়েছেন।

আদনান হাবীব জানান, দুপুরে ইউনাইটেড হাসপাতালে শফিকুর রহমানের একটি অ্যাপয়েন্টমেন্ট ছিল। হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিয়ে তিনি তাঁকে গাড়ি বের করতে বলেন। এরপর বাথরুমে যান। প্রায় ১০ মিনিটেও বের না হওয়ায় বাথরুমের দরজা ভেঙে তাঁকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। পরে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের

মুহাম্মদ শফিকুর রহমানের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামে। তিনি চাঁদপুর-৪ আসন থেকে ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

সাংবাদিকতা থেকে রাজনীতিতে আসা শফিকুর রহমান দীর্ঘদিন দৈনিক ইত্তেফাক পত্রিকায় কাজ করেছেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দুইবার এবং সাধারণ সম্পাদক হিসেবেও দুইবার দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা

ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা

হাজতে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

হাজতে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানের ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

৮ যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প

৮ যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প

সাবেক বিসিবি পরিচালক মাহমুদ জামাল আর নেই

সাবেক বিসিবি পরিচালক মাহমুদ জামাল আর নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App