×

রাজধানী

বায়ুদূষণে শীর্ষে লাহোর, সহনীয় অবস্থানে ঢাকা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৯:১৮ এএম

বায়ুদূষণে শীর্ষে লাহোর, সহনীয় অবস্থানে ঢাকা

ছবি : সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর। শহরটির বায়ুমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ১৬৮, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। অন্যদিকে তালিকায় ৩০তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ ঢাকার একিউআই স্কোর ৬৮, যা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত।

সোমবার (৬ জুলাই) সকাল ৮টা ৫০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউ এয়ারের প্রকাশিত তথ্যে এ চিত্র দেখা গেছে।

তালিকায় দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, যার একিউআই স্কোর ১৫৩। ১৪৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। চতুর্থ অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৩৯। আর ১১৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইসরায়েলের রাজধানী জেরুজালেম।

আরো পড়ুন : ভারী বৃষ্টিতে ৫ জেলায় বন্যার শঙ্কা

বিশ্বের বিভিন্ন শহরের তাৎক্ষণিক বায়ুমান পর্যবেক্ষণ করে আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’ ধরা হয়।

স্কোর ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত হয়। ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য বায়ু ‘অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ হলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে পড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম বিয়ে কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে ঘুরতে নিয়ে হত্যা

প্রথম বিয়ে কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে ঘুরতে নিয়ে হত্যা

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

অনৈতিক কাজ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

‘ডাকাত-ডাকাত’ চিৎকারে পুলিশের ওপর হামলা, বিএনপি নেতাসহ আসামি একাধিক

‘ডাকাত-ডাকাত’ চিৎকারে পুলিশের ওপর হামলা, বিএনপি নেতাসহ আসামি একাধিক

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App