পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪০২
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩০ এএম
ফাইল ছবি
রাজধানীতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪০২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মোট ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির বিভিন্ন বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টার অভিযানে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১০৫ জন, মতিঝিল বিভাগে ৬১ জন, তেজগাঁও বিভাগে ৫৬ জন, ওয়ারী বিভাগে ৪৫ জন, লালবাগ বিভাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, রমনা বিভাগে ৩০ জন, গুলশান বিভাগে ২৩ জন এবং গোয়েন্দা বিভাগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: বে অব বেঙ্গল কনভারসেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
অভিযানকালে পুলিশ তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি, ৭টি চাপাতি, ৪টি রামদা, একটি প্লাস, ৮,৯৯৬ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা, ৫ ক্যান বিয়ার, ৩টি মোবাইল ফোন এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করে।
উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অপরাধ দমনে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে।
