×

রাজধানী

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ এএম

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাঁকে আটকের তথ্য নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।

পুলিশ জানায়, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে একাধিক মামলা রয়েছে।

তাঁকে আটকের আগে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ওই বাসার সামনে অবস্থান নেন। তাঁরাই পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের নাহিদের অবস্থান সম্পর্কে তথ্য দেন বলে জানা গেছে।

২০২৪ সালের জুলাই আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অনেক নেতা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সরকার পতনের পর থেকে নুরুল ইসলাম নাহিদকে প্রকাশ্যে দেখা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে কারা?

পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে কারা?

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

ঘূর্ণিঝড় ‘আকভান’: প্রভাব পড়তে পারে যেসব অঞ্চলে

ঘূর্ণিঝড় ‘আকভান’: প্রভাব পড়তে পারে যেসব অঞ্চলে

বিএনপির দলে ফিরছেন ৭০ নেতা

বিএনপির দলে ফিরছেন ৭০ নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App