×

খুলনা

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪২ পিএম

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

ছবি : সংগৃহীত

নড়াইলের কালিয়ায় বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনে হামলার ঘটনায় কৃষক দল ও যুবদলের দুই নেতাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলা কৃষক দলের সদস্যসচিব শাহিনুর শেখ (৪০) ও যুবদলকর্মী সোহেল মোল্লা (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ঠেকানোর দাবিতে কালিয়া উপজেলার ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। তাঁদের বহর বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে শাহিনুর শেখ ও সোহেল মোল্লা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এশিয়া পোস্টকে বলেন, হামলার ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

বিএনপির মোটরসাইকেল শোডাউনে হামলা, নিহত ২

ডিসেম্বরে হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা

ডিসেম্বরে হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা

আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী

ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App