×

রাজধানী

ভবন থেকে নিচে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৫:০৯ পিএম

রাজধানীর বাড্ডা আফতাবনগর এলাকার একটি নির্মানাধীন ভবন থেকে নিচে পড়ে হাসু (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল পৌনে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকালে সাড়ে দশটায় তাকে মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া নাহিদ হাসান নামে নিরাপত্তা কর্মী জানান, আফতাবনগরের এইচ ব্লকের নির্মাণাধীন ভবনে রড মিস্ত্রীর কাজ করতো হাসু। চলতি বছরের জানুয়ারি থেকে সে ওই ভবন কাজ করে আসছিল। আজকে তারা যখন ভবনটির নিচে কাজ করছে তখন ভবনের উপর থেকে নিচে পড়ে যায় হাসু। দেখতে পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভবনটির কত তলা থেকে সে নিচে পড়েছে তা কেউ দেখতে পারেনি বলে দাবি করে সহকর্মীরা।

তার বাড়ি নীলফামারী সদর উপজেলায়। তবে তার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App