×

চট্টগ্রাম

সাজেকে আটকে পড়াদের উদ্ধার করল সেনাবাহিনী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৪, ০১:২৬ পিএম

সাজেকে আটকে পড়াদের উদ্ধার করল সেনাবাহিনী

ছবি : সংগৃহীত

সাজেকে ঘুরতে গিয়ে আটকে পড়া ২৬০ জন পর্যটককে উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৭৩টি যানবাহনে করে তাদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে। অতিবৃষ্টির কারণে ও ঢলের পানিতে ডুবে যাওয়া বাঘাইহাট-সাজেক সড়কের তিনটি স্থান ডুবে যায়। এতে সাজেকে আটকে পড়ে পর্যটকরা।

শুক্রবার (২৩ আগস্ট) সেনাবাহিনীর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে এবং বেসামরিক ব্যক্তিদের প্রচেষ্টায় সড়কে যান চলাচলের উপযোগী করা হয়। পরে সেখানে আটকে পড়া ২৬০ জন পর্যটক নিরাপদে সরিয়ে আনা হয়।

জানা যায়, বাঘাইহাট জোনের আওতাধীন কাসালং নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে। এতে বাঘাইহাট থেকে সাজেকে যাওয়ার পথে তিনটি স্থানের (বাঘাইহাট বাজার, দোপাতাছড়া, এবং মাসালং বাজার) পানি ৬ ফুট উচ্চতায় পৌঁছে যায়।

এছাড়া বৃহস্পতিবার (২২ আগস্ট) বাঘাইহাট জোনের আওতাধীন ডাবপাড়া এলাকায় ভূমিধসে সাজেক যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যায়। এতে ২১ ও ২২ আগস্ট সাজেকে অবস্থানরত ২৬০ জন পর্যটক আটকা পড়েছিলেন।

আরো পড়ুন : ২৭ বছরের রেকর্ড ভেঙে বিপৎসীমার ওপরে গোমতীর পানি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু

অর্থমন্ত্রী বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App