×

চট্টগ্রাম

পাচারের সময় ১০৫০ কেজি ইলিশ জব্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৪ পিএম

পাচারের সময় ১০৫০ কেজি ইলিশ জব্দ

পাচারকারীকে খুঁজে বের করে আটক করা হয়। ছবি : সংগৃহীত

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা সিমান্তে অভিযান চালিয়ে এক হাজার ৫০ কেজি ইলিশ জব্দ করেছে সেনাবাহিনীর সদস্যরা। এ সময় পাচারে অভিযুক্ত সারোয়ার আলম (২৭) নামে একজনকে আটক করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা নামক এলাকা থেকে একটি পিকআপভ্যানসহ ওই মাছ জব্দ করা হয়।

এ ব্যাপারে ক্যাপ্টেন সানিউল আলম বলেন, পাচারের উদ্দেশে পিকআপভ্যানে ইলিশ নিয়ে যাচ্ছে একটি চোরচক্র। গোপন সংবাদে পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে  পিকআপভ্যান ভর্তি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে পাচারকারীকে খুঁজে বের করে আটক করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, গোপন সংবাদে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে এক হাজার ৫০ কেজি ইলিশ, একটি পিকআপভ্যান জব্দ ও একজনকে আটক করে। এ বিষয়ে কসবা থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

আরো পড়ুন : উপহার হিসেবে নয়, ভারতে ইলিশ রপ্তানি করা হচ্ছে: উপদেষ্টা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

সুখবর দিলেন মৌসুমী

সুখবর দিলেন মৌসুমী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App