×

চট্টগ্রাম

বড় প্যান্ডেল করায় বিএনপি ও জামায়াতের দুই নেতাকে জরিমানা

Icon

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৭ পিএম

বড় প্যান্ডেল করায় বিএনপি ও জামায়াতের দুই নেতাকে জরিমানা

ফাইল ছবি

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আচরণবিধি লঙ্ঘন করে বড় প্যান্ডেল করায় বিএনপি ও জামায়াতের স্থানীয় দুই নেতাকে জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার আমিরবাদ স্টেশনে অভিযান চালিয়ে তাঁদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জরিমানা করা দুই নেতা হলেন আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইসহাক ও জামায়াতে ইসলামীর বটতলী শহর শাখার আমির জালাল আহমদ। তাঁদের দুজনকে ৮ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুমন মণ্ডল জানান, আমিরাবাদ স্টেশনে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুটি প্রচারণা ক্যাম্পে গিয়ে দেখা যায় সেখানে ৪০০ বর্গফুটের অধিক আয়তনের বড় প্যান্ডেল স্থাপন করা হয়েছে। এটি আচরণবিধির লঙ্ঘন। তাই প্যান্ডেল স্থাপনের সঙ্গে যুক্ত দুজনকে জরিমানা করা হয়েছে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তদন্তে সাক্ষ্য দেবেন ক্লিনটন দম্পতি

এপস্টেইন কেলেংকারী তদন্তে সাক্ষ্য দেবেন ক্লিনটন দম্পতি

বগুড়ায় মহাসড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়ায় মহাসড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ

শেরপুর-২ আসনে নির্বাচন করতে পারবেন বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরী

শেরপুর-২ আসনে নির্বাচন করতে পারবেন বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরী

সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App