×

জাতীয়

আচরণবিধি ভঙ্গ

পঁচিশ দিনে ১৭৬ মামলা, ১৮ লাখ টাকা জরিমানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৪ পিএম

পঁচিশ দিনে ১৭৬ মামলা, ১৮ লাখ টাকা জরিমানা

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২৫ দিনে সারাদেশে ১৭৬টি মামলার তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। গত ৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাহী হাকিমরা এসব মামলা করেন। 

নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২৫৭টি নির্বাচনি এলাকায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে ২৭৫টি। এসময় ১৮ লাখ ২৬ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনে মাঠ পর্যায়ের পরিবেশ সুষ্ঠু রাখতে নানা কার্যক্রমের মধ্যে আচরণবিধি লঙ্ঘনে প্রতিদিন মামলা ও জরিমানা করা হচ্ছে বলেও তিনি জানান।

সাইফুল ইসলাম জানান, ইসির কাছে কোনো অভিযোগ এলেও প্রাথমিক পর্যায়ে রিটার্নিং কর্মকর্তা, মাঠ পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত এবং ইলেক্টোরাল ইনকোয়ারি ও বিচারক কমিটি তাৎক্ষণিকভাবে সেগুলো আমলে নিচ্ছে। প্রতিদিনই তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মামলা ও জরিমানা করছেন।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ২০০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App