×

চট্টগ্রাম

কুমিল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০১ এএম

কুমিল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪

ছবি: সংগৃহীত

আবারো গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবার কুমিল্লার দাউদকান্দিতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে লদাখাল এলাকার পশ্চিম মাইজপাড়ার তিনতলা ভবনের নিচ তলায় এ ঘটনা ঘটে। 

দাউদকান্দি ফায়ার স্টেশনের ইন্সপেক্টর এরশাদ হুসাইন এ তথ্য জানান।

দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

দগ্ধরা হলেন- মনোয়ারা বেগম (৬০), জিলহক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও হুররাম (২)।

ফায়ার স্টেশনের ইন্সপেক্টর এরশাদ হুসাইন বলেন, “লাইনের গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই বাসায় গ্যাসের অক্ষত সিলিন্ডারও পাওয়া গেছে।”

এরশাদ হুসাইন বলছেন, তাদের মধ্যে তিনজনকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে। আর একজনকে ভর্তি করা হয়েছে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে।

উল্লেখ্য, চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে সোমবার ভোরে ৯ জন দগ্ধ হয়। এঘটনায় দুই জনের মৃত্যু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রামে গ্যাস না পেয়ে চালকদের সড়ক অবরোধ

চট্টগ্রামে গ্যাস না পেয়ে চালকদের সড়ক অবরোধ

ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, আসল তথ্য জানালো পাকিস্তান

ইমরান খানের মৃত্যুর গুঞ্জন, আসল তথ্য জানালো পাকিস্তান

তিন দশকেও উন্মোচিত হয়নি যে রহস্য

তিন দশকেও উন্মোচিত হয়নি যে রহস্য

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App