×

চট্টগ্রাম

মুরাদনগরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি থেকে

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৫ পিএম

মুরাদনগরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ছবি: কাগজ প্রতিবেদক

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

রোববার (২২ মার্চ) দিবাগত রাত প্রায় ১০টার দিকে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের উত্তর আমিননগরের পাণ্ডব আলী শাহ মাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, আমিননগর গ্রামের মো. মনু মিয়ার ছেলে মো. জামান মিয়া (৩৫) এবং একই গ্রামের কাজম আলীর ছেলে মো. জামাল উদ্দিন (৫০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদেরের নির্দেশনায় এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় তল্লাশি চালিয়ে আটক দুইজনের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৭ হাজার ২৬০ টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে ওসি মো. আব্দুল কাদের জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App