×

চট্টগ্রাম

সুবর্ণচরে শর্ট সার্কিটে ২৪ দোকান পুড়ে ছাই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১১:৫১ এএম

সুবর্ণচরে শর্ট সার্কিটে ২৪ দোকান পুড়ে ছাই

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ২৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার(২৪ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার ভূঁইয়ারহাট দক্ষিণ বাজারের এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার ভূঁইয়ারহাট দক্ষিণ বাজারে আকস্মিক আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা খুব বেশি থাকায় অল্প সময়ের মধ্যে তা আশেপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। এতে ফল দোকান, মুদি দোকান, কোল্ড কর্নার, ওষুধের দোকান, ভাঙারি দোকানসহ ২৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় জীবিকার প্রধান অবলম্বন ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

সুবর্ণচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রুবেল মিয়া জানান, অগ্নিকাণ্ডে ২০ জন মালিকের ২৪টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট-গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ

ব্যারিকেড সরানোসহ ইন্টারনেট-গণপরিবহন স্বাভাবিক করার নির্দেশ

যেসব কারণে এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে বেতন পেতে দেরি

যেসব কারণে এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে বেতন পেতে দেরি

সাজেকে পর্যটকদের যাতায়াতে নতুন সময়সূচি

সাজেকে পর্যটকদের যাতায়াতে নতুন সময়সূচি

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App