×

চট্টগ্রাম

যুবদলের আগুনে পুড়লো ছাত্রদলের বাড়ি

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পিএম

যুবদলের আগুনে পুড়লো ছাত্রদলের বাড়ি

ছবি: নিজস্ব

ফেনী সদরের শর্শদি ইউনিয়নে এক ছাত্রদল নেতার বাড়িতে আগুন দিয়েছে যুবদল নেতা ও তার সহযোগীরা।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে শর্শদি ইউনিয়নের উত্তর ফতেহপুর গ্রামে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ভুক্তভোগী মোহাম্মদ সাইফুদ্দিন শিবলু ফেনী আলিয়া কামিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি। 

এদিকে ঘটনার পর শর্শদি ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ মানিককে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ফতেহপুর এলাকায় যুবদল নেতা মো. মানিক ও দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি চক্র চাঁদাবাজি, মাটি ব্যবসা ও আধিপত্য বিস্তার করে আসছে। এর প্রতিবাদ জানিয়ে আসছিলেন ছাত্রদল নেতা সাইফুদ্দিন শিবলু। এর জের ধরে শুক্রবার রাতে মানিক ও তার সহযোগীরা শিবলুর বাড়িতে হামলা ও বসতঘরে আগুন ধরিয়ে দেয়। দমকল বাহিনী পৌঁছার আগেই আগুনে বসতঘর, আসবাবপত্র ও মূল্যবান নথিপত্র ভস্মীভূত হয়।

তাৎক্ষণিক পরিদর্শনে যান, ফেনী থানার ওসি কাজী ফৌজুল আজিম, শর্শদি ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দিন খোন্দকার, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম প্রমুখ।

ভুক্তভোগী ছাত্রদল নেতা সাইফুদ্দিন শিবলু বলেন, ‘বিগত ৫ আগস্টের পর একটি গ্রুপ যুবদল পরিচয়ে সব ধরনের অপরাধে লিপ্ত। প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে প্রথমে শুক্রবার বিকেলে স্টার লাইন পাম্পে আমার ভাইকে মেরে আহত করেছে ও রাতে আমার বসতঘর পুড়িয়ে দিয়েছে। 

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন জানান, একটি চিহ্নিত চাঁদাবাজ চক্র শশর্দি ইউনিয়নকে জিম্মি করে রেখেছে। তাদের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় শিবলু ও তার পরিবার তাদের আক্রোশের শিকার হন।

জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দিন খোন্দকার, ছাত্রদলে নেতা শিবলু ঘরে আগুন দেয়ার ঘটনায় জড়িত মোহাম্মদ মানিককে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। 

শর্শদি ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম জানান, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। 

ফেনী মডেল থানার ওসি ফৌজুল আজিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পলাতক হওয়ায় কাউকে আটক করা যায়নি। জড়িতদের আটক করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মন্ত্রীর পরিদর্শনের পরও ভাঙনের কবলে বিদ্যালয়

মন্ত্রীর পরিদর্শনের পরও ভাঙনের কবলে বিদ্যালয়

নতুন প্রত্যাশার আলোকে এগিয়ে যাচ্ছে মাউশি: ডিজি

নতুন প্রত্যাশার আলোকে এগিয়ে যাচ্ছে মাউশি: ডিজি

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, পদ হারালেন জামায়াত নেতা

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, পদ হারালেন জামায়াত নেতা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App