×

চট্টগ্রাম

বর্ষবরণ

ইলিশের মণ ৩ লাখ টাকা ছাড়ালো

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৪ পিএম

ইলিশের মণ ৩ লাখ টাকা ছাড়ালো

ফাইল ছবি

পহেলা বৈশাখকে কেন্দ্র করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইলিশের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা গেছে। 

চাহিদার বৃদ্ধি এবং সরবরাহ কম থাকায় প্রতি মণ ইলিশের দাম ৩ লাখ টাকা ছাড়িয়ে গেছে, যা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।

সরেজমিনে দেখা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে ১৩ এপ্রিল আজ সোমবার সকাল ও তার আগের দিন রোববার বিকেল থেকে উপজেলার মেঘনা নদীপাড়ের মাছের আড়তগুলোতে ইলিশের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭ হাজার ৫০০ থেকে ৭ হাজার ৬০০ টাকায়। সে হিসেবে প্রতি মণ ইলিশের দাম দাঁড়াচ্ছে ৩ লাখ থেকে ৩ লাখ ৪ হাজার টাকায়।

অন্যদিকে ৪০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়, যা মণপ্রতি ৯৬ হাজার থেকে ১ লাখ ৪ হাজার টাকার মধ্যে।

স্থানীয় ক্রেতারা জানান, পহেলা বৈশাখে ইলিশ খাওয়া বাঙালির ঐতিহ্যের অংশ হওয়ায় উচ্চমূল্য সত্ত্বেও তারা ইলিশ কিনতে বাধ্য হচ্ছেন।

মাছ ব্যবসায়ীরা জানান, এ সময় ইলিশের চাহিদা বেড়ে গেলেও সরবরাহ তুলনামূলক কম। এর অন্যতম কারণ হিসেবে মেঘনা নদীতে দুই মাসের মাছ ধরার নিষেধাজ্ঞাকে দায়ী করছেন তারা। যদিও কিছু জেলে রাতের আঁধারে মাছ ধরছেন এবং কিছু ইলিশ সাগর থেকে এনে বাজারজাত করা হচ্ছে।

আড়তদারদের মতে, মতলবের নদী-তীরবর্তী বাজারগুলো থেকে অধিকাংশ বড় ইলিশ ঢাকা, নারায়ণগঞ্জ ও দাউদকান্দির পাইকাররা বেশি দামে কিনে নিয়ে যাচ্ছেন। ফলে স্থানীয় বাজারে সরবরাহ আরও কমে যাচ্ছে এবং দাম বাড়ছে।

মতলব উত্তর উপজেলার ষাটনল বাবুর বাজারসহ বিভিন্ন মাছের আড়তে পাইকার ও খুচরা ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে।

ষাটনল বাবুর বাজার মৎস্য আড়তের সভাপতি মাহবুব মিয়াজী বলেন, ইলিশের সংকটের পাশাপাশি নববর্ষকে ঘিরে চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়েছে। প্রতি বছরই এ সময় ইলিশের দাম বাড়ে, তবে এবারের বৃদ্ধি তুলনামূলক বেশি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

ইরানের ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির

ইরানের ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির

আওয়ামী লীগের পক্ষে এআই দিয়ে ভুয়া সংবাদ

আওয়ামী লীগের পক্ষে এআই দিয়ে ভুয়া সংবাদ

২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম!

২২ বছর ধরে রেখে দেওয়া ভ্রূণ থেকে সন্তানের জন্ম!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App