×

চট্টগ্রাম

দেড় লাখ টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে পাঁচটি জাহাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ এএম

দেড় লাখ টন জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে পাঁচটি জাহাজ

ফাইল ছবি

জ্বালানির চাহিদা ঠিক রাখতে ১ লাখ ৬৯ হাজার টন ডিজেল ও অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে পাঁচটি জ্বালানিবাহী জাহাজ। প্রায় একই সময়ে জাহাজগুলো বন্দরে এসে পৌঁছায়। এসব জাহাজগুলোর মধ্যে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে দুটি জাহাজ থেকে জ্বালানি খালাসের প্রক্রিয়া গতকাল সোমবার থেকে শুরু হয়েছে।

অন্যদিকে, গতকাল পর্যন্ত বন্দরের বহির্নোঙরে অবস্থানরত তিনটি জাহাজের মধ্যে একটিতে খালাসের অপেক্ষায় ছিল ২৭ হাজার টন অকটেন। চট্টগ্রামস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, দুটি জাহাজ থেকে ডিজেল খালাস শুরু হয়েছে। এর মধ্যে ‘এমটি ওকট্রি’ জাহাজে করে আনা হয়েছে প্রায় ৩৫ হাজার মেট্রিক টন ডিজেল ও ‘এমটি কেপ বনি’ জাহাজে করে আনা হয়েছে  প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল। 

বন্দর সূত্র গতকাল জানায়, জ্বালানি চাহিদা পূরণে এ দুটি জাহাজ থেকে তাড়াতাড়ি খালাস কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া আরো তিনটি জ্বালানিবাহী জাহাজ ইতিমধ্যে বাংলাদেশের জলসীমায় ঢুকেছে। এগুলোর মধ্যে ‘এমটি লিয়ান সং হু’ জাহাজে রয়েছে প্রায় ৪১ হাজার মেট্রিক টন ডিজেল, ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ জাহাজে প্রায় ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল এবং এমটি ‘নাভে সিয়েলো’ জাহাজে রয়েছে প্রায় ২৭ হাজার মেট্রিক টন অকটেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

শামা ওবায়েদ ‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

সুখবর দিলেন মৌসুমী

সুখবর দিলেন মৌসুমী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App