×

চট্টগ্রাম

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা, আটক ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পিএম

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা, আটক ৪

ছবি : সংগৃহীত

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর রহস্যজনক হত্যাকাণ্ডে চার সন্দেহভাজনকে আটক করেছে র‌্যাব। একইসঙ্গে পুলিশ ও র‌্যাবের একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম। তিনি জানান, শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চারজনকে আটক করা হয়েছে। তবে অভিযান এখনো চলমান রয়েছে। এ বিষয়ে সোমবার সকালে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

এদিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে এবং তদন্ত দ্রুত এগিয়ে চলছে।

নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের সুশীল বৈরাগীর ছেলে। তিনি ৪১তম বিসিএস (নন-ক্যাডার) ক্যাডারে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে যোগ দেন এবং কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি পরিবারসহ কুমিল্লা নগরের রাজগঞ্জ পানপট্টি এলাকায় বসবাস করতেন।

কাস্টমস কমিশনার আবদুল মান্নান জানান, বুলেট বৈরাগী চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে ১১ এপ্রিল যান। প্রশিক্ষণ শেষে ২৪ এপ্রিল রাত ১১টার দিকে চট্টগ্রামের অলংকার মোড় থেকে বাসে ঢাকার উদ্দেশে রওনা হন।

পরিবারের সঙ্গে শেষবার যোগাযোগ হয় রাত ১টা ২৫ মিনিটে। তিনি জানান, তখন তিনি কুমিল্লার টমছমব্রিজ এলাকায় পৌঁছেছেন। এর পর থেকেই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

২৫ এপ্রিল সকাল ৮টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় আইরিশ হোটেলের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা হাইওয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

রোববার (২৬ এপ্রিল) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ কাস্টমস কার্যালয়ে নেওয়া হলে সহকর্মীরা তাকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান।

নিহতের স্ত্রী উর্মি হীরা বলেন, আমি শুধু আমার স্বামীর রক্তাক্ত শরীর দেখেছি। কী ঘটেছে আমি জানতে চাই। নিহতের মা নিলীমা বৈরাগী বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি দ্রুত খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

কাস্টমস বিভাগ জানিয়েছে, ঘটনাটির রহস্য উদঘাটনে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে পূর্ণ সহযোগিতা করছে। পুলিশ ও র‌্যাবের একাধিক টিমও বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুই জাহাজে ইরানের হামলা, মুখোমুখি মার্কিন নৌবাহিনী

দুই জাহাজে ইরানের হামলা, মুখোমুখি মার্কিন নৌবাহিনী

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

প্রস্তাবিত বাজেট-২০২৬-২৭ দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

বাজেট ২০২৬-২৭ নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App