×

চট্টগ্রাম

কুমিল্লায় হাম উপসর্গে ৯ মাসের শিশুর মৃত্যু

Icon

এম, ফিরোজ মিয়া, কুমিল্লা

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০১:৪৯ পিএম

কুমিল্লায় হাম উপসর্গে ৯ মাসের শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরশ নামের এক ৯ মাসের শিশু মারা গেছে।শিশু আরশ কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার তারাপুর গ্রামের আবুল কালামের ছেলে।

শনিবার (২ মে) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে রাত সাড়ে ৮টায় শিশুটির মৃত্য হয়। এ নিয়ে এখন পর্যন্ত কুমিল্লায় হাম উপসর্গে শিশুর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে। তাদের মধ্যে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ৩ জন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে।

রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মনজুর আহমেদ জানান, 'আরশ নিউমোনিয়ায় আক্রান্ত ছিল। তবে স্বজনরা দেরিতে হাসপাতালে নিয়ে আসায় শিশুটির সংক্রমণ গুরুতর হয়ে ওঠে। এতে শারীরিক জটিলতা বেড়ে গেলে শিশুটির মৃত্যু হয়।'

তিনি আরো বলেন, গত ১৮ এপ্রিল থেকে আমাদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালে হামে আক্রান্ত ৮৮ জন শিশু ভর্তি রয়েছে।

এদিকে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত কোনো হাম রোগী শনাক্ত না হলেও সন্দেহজনক উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিমের পদত্যাগ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিমের পদত্যাগ

বাবার বাইক থেকে ছিটকে পড়ে কভার্ডভ্যানের চাকায় পিষ্ট শিশু

বাবার বাইক থেকে ছিটকে পড়ে কভার্ডভ্যানের চাকায় পিষ্ট শিশু

উপজেলা বিএনপির সভাপতি আটক, নেতাকর্মীদের থানা ঘেরাও

উপজেলা বিএনপির সভাপতি আটক, নেতাকর্মীদের থানা ঘেরাও

আফ্রিকা সফরে তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘ইঁদুর’ বলল চীন

আফ্রিকা সফরে তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘ইঁদুর’ বলল চীন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App