×

চট্টগ্রাম

বিরোধীদলীয় চিফ হুইপ

স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৬:৫৬ পিএম

স্বাস্থ্যখাতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান

ছবি : সংগৃহীত

নোয়াখালী-০২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনের সংসদ সদস্য ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, স্বাস্থ্যখাতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।

মঙ্গলবার (৫ মে) সকালে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে জ্বালানি তেলের সংকট সফলভাবে মোকাবিলা করেছে। একইভাবে বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ খাতগুলোতে সরকারের ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিয়া আফরোজসহ স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হয়ে দ্রুত সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকগুলোতে দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে বদলিসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তুষারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করলেন রাশেদ

তুষারের শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ করলেন রাশেদ

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সংকট নিরসনের দাবি, দ্রুত সমাধান চান উদ্যোক্তারা

অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সংকট নিরসনের দাবি, দ্রুত সমাধান চান উদ্যোক্তারা

শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি

শুক্রবার সন্ধ্যায় শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি

মমতার সরকারকে দোষারোপ শুভেন্দুর

কলকাতায় অগ্নিকাণ্ড মমতার সরকারকে দোষারোপ শুভেন্দুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App