নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতনের হিসাবে ভুল
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২০ পিএম
ছবি : সংগৃহীত
বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে অতিরিক্ত অর্থ বরাদ্দের হিসাবে ভুল ধরা পড়েছে। এ কারণে সংশোধিত হিসাব তৈরি করে অর্থ বিভাগে নতুন করে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (১৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন দিতে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছিল। তবে ওই হিসাব পর্যালোচনায় বড় ধরনের ভুল পাওয়া গেছে। নতুন পে-স্কেল অনুযায়ী শিক্ষকদের বেতন-ভাতা দিতে প্রস্তাবিত অর্থের চেয়ে আরও বেশি বরাদ্দের প্রয়োজন হতে পারে।
সূত্রের তথ্য অনুযায়ী, হিসাবের ভুলের বিষয়টি সম্প্রতি চিঠির মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছে অর্থ বিভাগ। এরপর গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে মাউশিকে চিঠি পাঠিয়ে নতুন করে হিসাব তৈরির নির্দেশ দেওয়া হয়।
নাম প্রকাশ না করার শর্তে মাউশির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, নতুন করে হিসাব তৈরির কাজ প্রায় শেষ
