×

জাতীয়

নানকসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:১২ পিএম

নানকসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ইনকামিং কলসেবার বিপরীতে অর্জিত ২৫৯ কোটি ৬২ লাখ টাকা দেশে না এনে পাচারের অভিযোগে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, তাঁর স্ত্রী সৈয়দা আরজুমান বানু, মেয়ে এস আমরীন রাখি এবং রাতুল টেলিকমের পরিচালক মো. মাসুদুর রহমান বিপ্লবের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৮ নভেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদক জানায়, রাতুল টেলিকমের মাধ্যমে ২০১২ সালের আগস্ট থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৪ মাসে আন্তর্জাতিক কলসেবা রপ্তানির বিপরীতে অর্জিত ৩ কোটি ৩২ লাখ ৮৪ হাজার ৬৮১ দশমিক ৫২ মার্কিন ডলার দেশে ফেরত আনা হয়নি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৫৯ কোটি ৬২ লাখ ৫ হাজার ১৫৮ টাকা ৫৬ পয়সা।

দুদকের নথি অনুযায়ী, এ ঘটনায় ২০২৫ সালের ১৫ জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা নম্বর ৪৯ হিসেবে মামলা দায়ের করা হয়। মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা, দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাটি করা হয়।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন সৈয়দা আরজুমান বানু, এস আমরীন রাখি ও জাহাঙ্গীর কবির নানক। তদন্তে রাতুল টেলিকমের পরিচালক ও শেয়ারহোল্ডার মো. মাসুদুর রহমান বিপ্লবের সংশ্লিষ্টতার তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।

দুদকের তথ্য অনুযায়ী, রাতুল টেলিকম বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছ থেকে আন্তর্জাতিক ইনকামিং কলসেবা পরিচালনার জন্য আইজিডব্লিউ লাইসেন্স পায়। ২০১২ সালের আগস্ট থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটি ১১৬ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ৭৪২ দশমিক ২৬ মিনিট আন্তর্জাতিক কল গ্রহণ করে।

প্রতি মিনিট কলের মূল্য শূন্য দশমিক শূন্য ৩০ মার্কিন ডলার হিসাবে এসব সেবার বিপরীতে মোট ৩ কোটি ৫০ লাখ ৯৭ হাজার ৯২২ দশমিক ২৭ ডলার দেশে আনার বাধ্যবাধকতা ছিল। তবে প্রতিষ্ঠানটির সাউথইস্ট ব্যাংকের প্রিন্সিপাল শাখার বৈদেশিক মুদ্রা ও চলতি হিসাবের তথ্য পর্যালোচনা করে দুদক দেখতে পায়, দেশে এসেছে মাত্র ১৮ লাখ ১৩ হাজার ২৪০ দশমিক ৭৫ ডলার। বাকি ৩ কোটি ৩২ লাখ ৮৪ হাজার ৬৮১ দশমিক ৫২ ডলার দেশে ফেরত আসেনি।

দুদকের তদন্তে বলা হয়েছে, ওই সময়ে রাতুল টেলিকমের চেয়ারম্যান ও পরিচালক হিসেবে সৈয়দা আরজুমান বানু, পরিচালক ও চেয়ারম্যান হিসেবে এস আমরীন রাখি এবং পরিচালক হিসেবে মো. মাসুদুর রহমান বিপ্লব দায়িত্ব পালন করেন। তাঁদের দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের মাধ্যমে বৈদেশিক মুদ্রা দেশে না এনে মানিলন্ডারিংয়ের ঘটনা ঘটেছে বলে তদন্তে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।

এ ছাড়া দুদকের অভিযোগ, ওই সময়ে সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে জাহাঙ্গীর কবির নানক নিজের ক্ষমতার প্রভাব খাটিয়ে স্ত্রী ও মেয়েকে অর্থ পাচারে সহযোগিতা করেছেন। এ অভিযোগে তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুদকের অনুমোদন অনুযায়ী, চারজনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা, দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতনের হিসাবে ভুল

নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতনের হিসাবে ভুল

সহিংসতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ২১ নভেম্বর

সহিংসতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ২১ নভেম্বর

এক ইনিংসে ৮ ব্যাটারকে আউট করে বিশ্বরেকর্ড লিটনের

এক ইনিংসে ৮ ব্যাটারকে আউট করে বিশ্বরেকর্ড লিটনের

নতুন জেমস বন্ড তো পাওয়া গেল, বন্ড গার্ল হচ্ছেন কে?

নতুন জেমস বন্ড তো পাওয়া গেল, বন্ড গার্ল হচ্ছেন কে?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App