×

চট্টগ্রাম

কুমিল্লা

মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১০ গরুবোঝাই ট্রাক লুট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৮:২০ পিএম

মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১০ গরুবোঝাই ট্রাক লুট

ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে গরুবোঝাই ট্রাক থেকে ১০টি গরু নিয়ে গেছে ডাকাতেরা। এ সময় ডাকাতদের হামলায় ট্রাকচালক ও তাঁর সহকারী গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার বালুজুড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর চারঘাট থেকে গরুর মালিক মো. রফিক (৫৫) কুমিল্লার চৌদ্দগ্রামে আসেন। পরে তিনি বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় একটি মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, সকালে ফেলনা গ্রাম থেকে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয় দুই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় কে বা কাহারা গাছের সঙ্গে বেঁধে রেখেছে এবং একটি খালি ট্রাক পড়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয় এবং ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়।

আরিফ হোসাইন বলেন, এই ঘটনায় গরুর মালিক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ লুট হওয়া গরু উদ্ধার ও অজ্ঞাতনামা ডাকাত দলকে শনাক্ত করে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রেখেছে।

জানা গেছে, বুধবার রাজশাহীর চারঘাট বাজার থেকে ১০টি গরু নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ঢ-১২-৩৮০০) চট্টগ্রামের মদিনা ঘাটের উদ্দেশ্যে রওনা করে। বুধবার রাত ৩টার দিকে ট্রাকটি চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বালুজুড়িতে পৌঁছায়। সেখানে ৮-১০ জনের একদল ডাকাত ব্যারিকেড সৃষ্টি করে চালক আকরাম হোসেনকে কুপিয়ে আহত করে ট্রাকটি নিয়ন্ত্রণে নেয়।

পরে ডাকাত দল ট্রাকটি উপজেলার চৌদ্দগ্রাম-লাকসাম আঞ্চলিক সড়কের ফেলনা মোল্লা বাড়ির সামনে নিয়ে তাদের বহন করা পিকআপে ১০টি গরু নিয়ে চালক আকরাম হোসেন ও তাঁর সহকারী দেলোয়ার হোসেনকে গাছের সঙ্গে বেঁধে রেখে চলে যায়। ভোরে স্থানীয় লোকজন খালি ট্রাক ও দুজনকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেয়।

গরুর মালিক মো. রফিক বলেন, ‘বুধবার দুপুরে রাজশাহীর চারঘাট বাজার থেকে ১৩ লাখ টাকা মূল্যের ১০টি বিভিন্ন জাতের গরু নিয়ে চট্টগ্রামের উদ্দেশে চালক আকরাম হোসেন রওনা করেন। গরুগুলো আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম হাটে নিয়ে যাওয়া হচ্ছিল। আজ সকালে চৌদ্দগ্রাম থানা-পুলিশের মাধ্যমে জানতে পারলাম, ডাকাত দল মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে চালক ও হেলপারকে কুপিয়ে আহত করে গরুগুলো নিয়ে যায়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App