×

চট্টগ্রাম

জামায়াত নেতার বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:৪০ পিএম

জামায়াত নেতার বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার এক জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজার এলাকার একটি বাড়ি থেকে চালগুলো উদ্ধার করা হয়। অভিযুক্ত মো. আবদুস সামাদ ওরফে ডাক্তার সামাদ স্থানীয় ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমীর বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার বাড়িতে সরকারি চাল মজুদ করে রাখা হচ্ছিল। পরে এসব চাল বেশি দামে বিক্রি করা হতো। শনিবার সকালে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে সামাদের বাড়িতে যান। সেখানে একটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা দেখতে পান তারা। পরে বিষয়টি প্রশাসন ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে ৯৯ বস্তা চাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে রাখেন।

এ বিষয়ে আবদুস সামাদ বলেন, “আমার ছোট ভাই ডাক্তার আজগর একজন ডিলার। নূরানী মাদরাসায় সরকারি বরাদ্দের চাল তিনি কিনে এনেছেন। পরে সেগুলো বাড়িতে রাখা হয়েছিল।”

এ বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে চালগুলো উদ্ধার করা হয়েছে। চাল কেনার বিষয়ে বৈধ কাগজপত্র আছে কি না তা যাচাই করা হচ্ছে। প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে’

সদর দপ্তর ‘পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে’

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে

আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে

আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে

‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App