×

চট্টগ্রাম

কক্সবাজার

আদালত চত্বরে গুলিতে ৫ জন আহত, অস্ত্রসহ আটক ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০১:২৪ পিএম

আদালত চত্বরে গুলিতে ৫ জন আহত, অস্ত্রসহ আটক ৩

ছবি: সংগৃহীত

কক্সবাজার জেলা জজ আদালতে মামলায় হাজিরা দিতে আসা সরকারদলীয় লোকজনের উপর প্রতিপক্ষের গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তের গুলিতে দুইজন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় অস্ত্রসহ তিনজনকে আটকে করেছে পুলিশ।

রোববার (২৪ মে) সকাল ১১ টার দিকে কক্সবাজার জজ আদালত চত্বরে আদালত ভবনের দক্ষিণ পাশের গেটের সামনে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে মামলায় হাজিরা শেষে বের হওয়ার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় প্রতিপক্ষের লোকজন। এতে মহিউদ্দিন ও রণি নামে দুই স্বেচ্ছাসেবকদল নেতা গুলিবিদ্ধসহ ৫ জন আহত হন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানিয়েছেন, ঘটনার পরই তিনজনকে আটক করা হয়েছে, যার মধ্যে একজনের কাছে অস্ত্রও পাওয়া গেছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে, কারা এটা ঘটিয়েছে তা খুঁজে বের করার জোর চেষ্টা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App