×

চট্টগ্রাম

নোয়াখালী

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ঠেকাতে মাঠে নেমেছে ছাত্রদল

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৯:৩৪ পিএম

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ঠেকাতে মাঠে নেমেছে ছাত্রদল

ছবি: সংগৃহীত

নোয়াখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের মিছিলের প্রতিবাদে এবং সন্ত্রাস, নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা প্রতিরোধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ছাত্রদল।

শনিবার বিকেলে সদর উপজেলার বাঁধেরহাট এলাকায় নোয়ান্নই ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান'সহ জেলা, পৌরসভা, সদর উপজেলা ও কলেজ ছাত্রদলের শীর্ষ নেতারা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি বাঁধেরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠনের সদস্যরা দেশে সন্ত্রাসী কার্যকলাপ ও নাশকতার মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

এসময় বক্তারা আরও বলেন, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলাপাড়া হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

কলাপাড়া হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা চূড়ান্তে স্পিকারের সঙ্গে দেখা করবেন সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা চূড়ান্তে স্পিকারের সঙ্গে দেখা করবেন সিইসি

উপজেলা সদর দপ্তরের দাবিতে ফটিকছড়ির উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার হরতাল

উপজেলা সদর দপ্তরের দাবিতে ফটিকছড়ির উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার হরতাল

ডিপজলের বিরুদ্ধে মামলা

ডিপজলের বিরুদ্ধে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App