×

চট্টগ্রাম

পারিবারিক বিরোধ

ছেলের গুলিতে প্রাণ গেল বাবার

Icon

কামাল হোসেন, রামু (কক্সবাজার) থেকে

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৮:০১ পিএম

ছেলের গুলিতে প্রাণ গেল বাবার

ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে ছেলের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. আয়াছ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ধেচুয়াপালং তেলখোলা এলাকার বাসিন্দা এবং মৃত আমিন মোহাম্মদ আলীর ছেলে।

ঘটনায় অভিযুক্ত হয়েছেন তার বড় ছেলে মো. জুবায়ের (৩৭)। স্থানীয়দের দাবি, জুবায়ের দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ৫ জুন শুক্রবার রাত ১টার দিকে নিজ বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জুবায়ের তার বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মো. আয়াছ গুরুতর আহত হন।

স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার (৭ জুন) দুপুর ২টার দিকে তিনি মারা যান।

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুত্রের হাতে পিতার মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দারা হতবাক। তারা অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সঙ্গে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করার দাবি জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের ঘটনা সমাজে নৈতিক অবক্ষয়ের উদ্বেগজনক চিত্র তুলে ধরে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “পিতাকে গুলি করার ঘটনাটি আমরা জেনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ ও তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত জুবায়ের পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাগজে ১১০ শিক্ষার্থী, বাস্তবে নেই একজনও!

কাগজে ১১০ শিক্ষার্থী, বাস্তবে নেই একজনও!

চলতি বছরও সেচ সুবিধা থেকে বঞ্চিতের শঙ্কায় ১৩ উপজেলার কৃষক

জি-কে সেচ পাম্প পুনর্বাসনে বিলম্ব চলতি বছরও সেচ সুবিধা থেকে বঞ্চিতের শঙ্কায় ১৩ উপজেলার কৃষক

নেপালের ভয়াবহ বন্যার ১০ দিন পর চীনা নাগরিককে জীবিত উদ্ধার

নেপালের ভয়াবহ বন্যার ১০ দিন পর চীনা নাগরিককে জীবিত উদ্ধার

কুষ্টিয়ার আলোচিত ‘পীর’ শামীমের লাশ কবর থেকে তুলে দরবারে দাফন করল ভক্তরা

কুষ্টিয়ার আলোচিত ‘পীর’ শামীমের লাশ কবর থেকে তুলে দরবারে দাফন করল ভক্তরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App